একের পর এক খাবারের
অর্ডার পৌঁছতে শুরু করেছে
জন্তর মন্তরে। কেউ
কলকাতা থেকে, কেউ বেঙ্গালুরু
থেকে, কেউ পুনে, চেন্নাই
বা গুয়াহাটি থেকে খাবার পাঠিয়েছেন। ডেলিভারি নোটে
শুধু লেখা "যে কোনও ক্ষুধার্ত
আন্দোলনকারীর হাতে পৌঁছে দিন।" দিনের
দিল্লি আর রাতের দিল্লি
যেন দুটি আলাদা শহর। দিনে এখানে
ব্যারিকেড, পুলিশি কড়াকড়ি, ধাওয়া-পাল্টা ধাওয়া, জলকামান,
টিয়ার গ্যাস আর রাজনৈতিক
বিবৃতি। আর রাত
নামলে সেই একই জন্তর
মন্তর পরিণত হয় অন্য
এক ভূখণ্ডে- যেখানে অপরিচিত মানুষ
অপরিচিত মানুষের জন্য খাবার কিনে
পাঠায়, যেখানে আশ্র...