চাকরি বা ব্যবসা করে অনেকেই অনেক টাকা উপার্জন করে থাকেন। কিন্তু নিজের ধন-সম্পদ নিয়ে এলাকার অভাবী মানুষের পাশে দাঁড়ান খুব অল্পসংখ্যক মানুষ। তাদেরই একজন খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের প্রকৌশলী খান এ রউফ। তিনি এলাকার বেশকিছু আশ্রয়হীন মানুষকে ঘর তৈরি করে দিয়েছেন। হতদরিদ্রদের কিনে দিয়েছেন ইঞ্জিনচালিত ভ্যান, ইজিবাইক। মানুষের চিকিৎসায় অর্থ সহায়তা দেন, গরিব-মেধাবী শিক্ষার্থীদের দেন বৃত্তি।
গত কয়েক বছরে তিনি এলাকার ৩১ জনকে টিনের ঘর তৈরি ও ভাঙাচোরা ঘর মেরামত করে দিয়েছেন। দারিদ্র্য ঘোচাতে ৯২ জনক...