জাপানে স্কুলে দুপুরের খাবার বা কিউশোকু এমনই একটি রাষ্ট্রীয় উদ্যোগ, যা শুধু শিশুদের ক্ষুধা মেটানোর কর্মসূচি নয়; বরং পুষ্টি নিশ্চিতকরণ, খাদ্যাভ্যাস গঠন, সামাজিক দক্ষতা অর্জন, কৃষি ও খাদ্য উৎপাদন সম্পর্কে ধারণা তৈরি। জাপানে পড়াশোনার সময় এ ব্যবস্থাকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। আমাদের দেশে স্কুল ফিডিং বা মিডডে মিল নিয়ে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের অভিজ্ঞতা আমাদের সামনে সেই ভিন্ন চিন্তার সুযোগ তৈরি করে।
ক্ষুধা নিবারণ থেকে পুষ্টি ও খাদ্যশিক্ষা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ভয়াবহ...