চার
দশকের বেশি সময় ধরে
খসরু চৌধুরী সুন্দরবনের বাঘকে কাছ থেকে দেখেছেন
ও বুঝেছেন। ২৯ জুলাই ছিল
বাঘ দিবস। এ উপলক্ষে কানাডাপ্রবাসী
এই সুন্দরবন গবেষকের সঙ্গে মেসেঞ্জারে আলাপ করেছেন ইশতিয়াক
হাসান
বাঘের
প্রতি আপনার আগ্রহের শুরুটা কীভাবে?
বাবা
ছিলেন পুলিশ কর্মকর্তা। বদলির চাকরি। যখন পটুয়াখালীতে ছিলেন,
তখন তার বন্ধু নাসের
কাকু কুয়াকাটার কাছে একটি বাঘ
শিকার করেন। বাঘটি একটি বাছুরের অর্ধেক
খেয়ে ফেলেছিল, বাকি অংশ টোপ
হিসেবে রেখে তাকে মারা
হয়। পরে মৃত বাঘটি
শহরে ঘুরিয়ে মানুষকে দেখানো...