প্রধানমন্ত্রী তারেক
রহমানের নেতৃত্বে সরকার মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ দমনে আপসহীন বলে
মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট
ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, দুর্নীতি ও অপরাধ দমনে সরকার শুরু থেকেই
‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অপরাধীর কোনো আদর্শ নেই, দল নেই। এদের কোনো
ক্ষমা নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর)
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. খন্দকার মারুফ।...