দোকানের সামনে দাঁড়াতেই চোখে পড়ে চিনির হালকা শিরায় ডুবে থাকা ছোট ছোট গোল মিষ্টি। টাটকা মিষ্টির ঘ্রাণে থমকে দাঁড়ান পথচারীদের কেউ কেউ। কেউ দোকানে বসেই গরম গরম মিষ্টি মুখে তোলেন, কেউ আবার বাড়ির মানুষের জন্য কিনে নেন কয়েক কেজি। আর যারা প্রবাসে থাকেন, তাদের কাছে এই মিষ্টি দেশের স্বাদের স্মৃতি। নাম খন্ডলের মিষ্টি। ফেনীর পরশুরাম উপজেলার এই মিষ্টির সুনাম এখন ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।ফেনীসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের কাছে খন্ডলের মিষ্টি বেশ পরিচিত। মুখে দিলেই নরম মিষ্টি যেন মিলিয়ে যায়।...