রংপুরের পীরগঞ্জে দাঁড়ালে দূরদূরান্ত পর্যন্ত চোখে পড়ে সবুজ ফসলের মাঠ। কোথাও ধানক্ষেত, কোথাও আলু কিংবা ভুট্টার আবাদ। স্থানীয়দের ধারণা, এই অঞ্চলের মাটির গভীরেই লুকিয়ে রয়েছে কয়লা, লৌহ আকরিক, চুনাপাথর ও কাঁচ বালির সম্ভাব্য ভাণ্ডার। একের পর এক জরিপ, গবেষণা ও অনুসন্ধানে সে সম্ভাবনার প্রমাণও মিলেছে বহু আগে;...