‘গাঁয়ে এখন কার্তিকমাসী মঙ্গা। ক্ষেতমজুরদের পঞ্চইন্দ্রিয় জুড়ে মঙ্গার প্রকট অস্তিত্বভার। হাতে পয়সা নেই, ঘরে চাল নেই, রিলিফের গম উধাও। বাঁচার একমাত্র সম্ভাবনা গেরস্ত-মহাজনদের ভুঁইভরা ধানের শিষ, যা সোনার ধান হয়ে উঠতে কমসে কম আরও ১০ দিন।’ কথাসাহিত্যিক মঞ্জু সরকারের মঙ্গাকালের মানুষ গল্প সংকলনের ‘অবিনাশী আয়োজন’ গল্পে এভাবেই তুলে ধরা হয়েছে উত্তরাঞ্চলের মঙ্গাকবলিত জনপদকে। একসময় ফি বছর আশ্বিনের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্তিক মাস জুড়ে বৃহত্তর রংপুর অঞ্চলের দরিদ্র মানুষদের মুখোমুখি হতে হতো অনাহারের মতো ভয়ংকর...