পদ্মার বুকে
আরেকটি সেতু করতে চায় সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শুরু হবে এর নির্মাণকাজ।
পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে নানামুখী তৎপরতাও শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।
এ লক্ষ্য সামনে রেখে সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা চালাচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
(বিবিএ)। পাশাপাশি চলছে অ্যালাইনমেন্ট নির্ধারণ, সম্ভাব্য অর্থায়ন ও অন্যান্য প্রস্তুতিমূলক
কাজ। সমীক্ষা শেষ হওয়ার আগেই বিভিন্ন দেশ ও ঋণদাতা সংস্থার সঙ্গে অর্থায়ন নিয়ে শুরু
হয়েছে আলোচনা। এরই মধ্যে চীনের পক্ষ থেকে বিনিয়োগে আগ্রহ
প্রকা...