অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশটির অনলাইন নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন জোরদার করতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকসহ শীর্ষ প্রযুক্তি জায়ান্টগুলোর সহযোগিতা চেয়েছেন। আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যাপল সদর দপ্তরে এক বৈঠকে শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষায় পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন আলবানিজ। তিনি বললেন, ‘অস্ট্রেলিয়া একা এই দায়িত্ব পালন করতে পারবে না।’ এ সময় টিম কুক শিশুদের অনলাইন নিরাপত্তা সুরক্ষায় অ্যাপলের নতুন নিয়ন্ত্রণ ব্যবস্...