সাধারণ কাদার চেয়ে বরং ক্লে মাস্ক ব্যবহারে ত্বক হতে পারে সুস্থ ও সুন্দর। বিস্তারিত জানাচ্ছেন
ফারিয়া এজাজসুস্থ ও সুন্দর ত্বক পেতে নিয়মিত ত্বকের সঠিক যত্ন নেওয়া জরুরি। কিন্তু প্রতিদিনের ধুলোবালি, রোদ, দূষিত আবহাওয়া ও ব্যস্ততার কারণে স্বাভাবিক উজ্জ্বলতা হারায় ত্বক। অনেক সময় মুখে অতিরিক্ত তেল জমে লোমকূপ বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ বা কালসিটে দাগ দেখা দেয়। এসব সমস্যা কমাতে ক্লে মাস্ক হতে পারে একটি সহজ ও কার্যকর সমাধান। এটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার এবং অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বককে সতেজ ও পর...