রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট জবাব না পেলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ছাপচিত্র বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।শিক্ষার্থীদের অভিযোগ, তদন্তে ড. সুজন সেনের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেলে...