আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পছন্দ লডউইক ডি ক্রুইফ! যার বাংলাদেশ অধ্যায়ে ১৬ ম্যাচে আছে মাত্র দুটি জয়। যিনি একটি রেস্টুরেন্ট চালানোর পাশাপাশি অ্যামেচার ক্লাব দলকে কোচিং করান, সেই ক্রুইফকে আবারও আনার পরিকল্পনা করা হচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের জন্য।
বাফুফের এই কমিটি দায়িত্ব নেওয়ার পর গত বছরও একবার হুজুগ উঠেছিল ক্রুইফকে টেকনিক্যাল ডিরেক্টর পদে বসানোর জন্য। সে যাত্রায় সফল হয়নি, তবে এবার ডেভেলপমেন্ট কমিটি উঠে পড়ে লেগেছে এই ডাচ কোচকে আনার জন্য। তবে কোচ নিয়োগের দায়িত্ব টেকনিক্যাল কমিটির, এর প্রধান কামরু...