দেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় খাত হিসেবে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি নতুন করে আলোচনায় এসেছে। শুধু বাজেটে বরাদ্দ ঘোষণা করলেই হবে না; এ খাতের বিকাশে প্রয়োজন যুগোপযোগী করনীতি, কপিরাইট সুরক্ষা, রয়্যালটি ব্যবস্থার সংস্কার এবং নীতিগত সহায়তা। অন্যথায় সৃজনশীল অর্থনীতি শুধু স্লোগানেই সীমাবদ্ধ থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।
গতকাল শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে ‘আজকের এজেন্ডা: ক্রিয়েটিভ ইকোনমি— স্ল...