বাংলাদেশে অত্যাধুনিক একটি ক্রিকেট সেন্টার থাকবে; এই স্বপ্ন খেলোয়াড়ি জীবন থেকেই
দেখে এসেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর নিজেই সেই স্বপ্ন
সত্যি করার পথে হাঁটছেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। এরই অংশ হিসেবে জুলাইয়ের শেষদিকে
গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরুতে। দেখে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেন্টার অব এক্সিলেন্স’।
তামিমের ইচ্ছা ওই সুযোগ-সুবিধার কাছাকাছি মানের হলেও বাংলাদেশে একটা ‘সেন্টার অব এক্সিলেন্স’
ঢাকার পূর্বাচলে বিসিবির নিজস্ব জায়গায় চালু করা।
বাস্তবতা হচ্ছে, বে...