নানা আয়োজনে চট্টগ্রামের জুবিলি রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ক্রাইস্ট চার্চের শতবর্ষ উদযাপিত। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রা, প্রার্থনা, আলোচনা সভা, স্মৃতিচারণা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা বিস্তারে খ্রিস্টান সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি সম্প্রদায়টির সম্পত্তি দখল ও দখলের অপচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
শতবর্ষ উদযাপনে বক্তব্য দেন চার্চ অব বাংলাদেশের মডারেটর ও ঢাকার বিশপ...