রোমান সাম্রাজ্যের ইতিহাসে এমন এক সম্রাটের কথা পাওয়া যায়, যিনি নিজের প্রিয় ঘোড়াকে রাজকীয় মর্যাদায় রেখেছিলেন। শুধু তা-ই নয়, ঘোড়াটিকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পদগুলোর একটিতে বসানোর পরিকল্পনাও করেছিলেন বলে কথিত আছে। সম্রাটের নাম ক্যালিগুলা, আর ঘোড়াটির নাম ইনসিটাটাস। প্রায় দুই হাজার বছর আগের এই ঘটনা আজও ইতিহাসের অন্যতম আলোচিত ও কৌতূহলোদ্দীপক গল্প।প্রিয় ঘোড়ার জন্য রাজকীয় আয়োজনক্যালিগুলা ৩৭ থেকে ৪১ খ্রিষ্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্য শাসন করেন। তাঁর আসল নাম ছিল গাইয়ুস জুলিয়াস সিজার অগাস্টাস জার্মান...