পটুয়াখালীর চর হেয়ারে বেড়াতে যাওয়া, মাছ ধরা আর ক্যাম্পিংয়ের গল্প শুনিয়েছেন মনিরুল ইসলাম
‘ভাইয়া, আজ চর মন্তাজের লঞ্চ নেই’— অফিসে ঢুকতেই শাওনের ফোন। হঠাৎ করে ব্রেক কষলে গাড়ি যেভাবে ঝাঁকুনি খায়, মনটাও সে রকম এক ধাক্কা খেল। মন্তাজ পর্যন্ত যদি সরাসরি যেতে পারতাম, ঝামেলাটা কিছুটা হলেও কমানো যেত। এখন কলাপাড়ার লঞ্চে উঠতে হবে, তারপর নামতে হবে রাঙ্গাবালীর কোড়ালিয়া ঘাটে। সেখান থেকে আবার নতুন পথ, নতুন হিসাব। এবারে আমাদের গন্তব্য চর হেয়ার। যদিও স্থানীয়দের কাছে পরিচিত চর কলাগাছিয়া নামে। স্থানীয় উচ্চ...