১. স্কেলার রাশি কাকে বলে?
উত্তর: যেসব রাশির শুধু মান আছে, কিন্তু দিক নেই, তাদের স্কেলার
রাশি বা অদিক রাশি বলে। যেমন— দৈর্ঘ্য, ভর, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, ঘনত্ব, বিভব,
তাপ, তাপমাত্রা, জনসংখ্যা, দ্রুতি ইত্যাদি স্কেলার রাশি।
২. ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর: যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদের
ভেক্টর রাশি, দিক রাশি বা সদিক রাশি বলে। সংক্ষেপে ভেক্টর বলা হয়। যেমন— সরণ, বেগ,
ত্বরণ, মন্দন, বল, ওজন, ঘূর্ণন বল, কৌণিক ভরবেগ, তলভেক্টর ইত্যাদি ভেক্টর রাশি।
৩. বল...