ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নতুন চুক্তির বিষয়ে ভিনিসিয়ুসকে শেষ প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই প্রস্তাবের পর আর কোনো আলোচনা বা বেতন বাড়ানোর পরিকল্পনা নেই ক্লাবটির। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছর বাকি থাকলেও বেশ কিছুদিন ধরেই নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে ভিনিসিয়ুসের দাবি, তিনি যেন দলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সমপরিমাণ বেতন পান। কিন্তু রিয়ালের শীর্ষ কর্মকর্তারা সেই দা...