সায়েন্স
ফিকশন ও সাইবারপাঙ্ক জনরাপ্রেমীদের
মধ্যে সাড়াজাগানো সিরিজ নেটফ্লিক্সের অল্টার্ড কার্বন। রিচার্ড কে মরগানের একই
নামে জনপ্রিয় উপন্যাসের ওপর ভিত্তি করে
নির্মিত এই সিরিজ মানব
সভ্যতার এক সুদূর ভবিষ্যতের
অন্ধকার রূপ উন্মোচন করে,
যেখানে অমরত্ব শুধু ধনীদের একচেটিয়া
অধিকারে পরিণত হয়েছে।
কাহিনির
মূল প্রেক্ষাপট ভবিষ্যতে মানুষের চেতনা বা মনন একটি
ছোট যন্ত্রের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব, যাকে
বলা হয় ‘কোর্টিক্যাল স্ট্যাক’। এই স্ট্যাক
মানুষের শরীরের ভেতরে বা বাইরে স্থাপন
করা যায়। ফলে শরীর
বা ‘স্লিভ’ নষ্ট...