প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে অনেক সময় স্বাদে একঘেয়েমি চলে
আসে। তখন খাবারের তালিকায় একটু ভিন্নতা আনা গেলে দারুণ হয়। এমন তিন রেসিপি দিয়েছেন
ও ছবি তুলেছেন- ফাতেমা তুজ জোহরা
কোরিয়ান বিফ বিবিমবাপ
উপকরণ (মূল): পোলাও বা বাসমতি চালের ভাত ২ কাপ, বিফ কিমা অথবা পাতলা
করে কাটা গরুর মাংস ২০০ গ্রাম, সয়া সস ১ টেবিল চামচ, তিলের তেল ১ চা চামচ, রসুন কুচি
১ চা চামচ, চিনি বা মধু আধা চা চামচ, গাজর (জুলিয়ান কাট) ১টি, পালংশাক ১ কাপ, ক্যাপসিকাম
(জুলিয়ান কাট) ১ কাপ, শসা (জুলিয়ান কাট) অর্ধেকটি, ব্রকলি (গোট...