কনসার্টে শিল্পীর পারফরম্যান্সের বদলে মোবাইল ফোনের পর্দায় চোখ
আটকে থাকা এখন খুবই পরিচিত দৃশ্য। তবে এই অভ্যাস বদলাতে চাইছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়
কে-পপ বয়ব্যান্ড কোরটিস। তাদের চলমান বিশ্ব সফরের নামই ‘পুট ইয়োর ফোন ডাউন’। গত সপ্তাহে
দক্ষিণ কোরিয়ার ইনচনে সফরের প্রথম কনসার্টে মঞ্চে উঠেই এক সদস্য দর্শকদের উদ্দেশে বলেছেন,
‘ফোন নামিয়ে রাখুন।’ মুহূর্তেই উল্লসিত হয়ে ওঠে দর্শকসারি। কিন্তু উল্লাসের মধ্যেও
হাজারো মোবাইল ফোনের ক্যামেরা ছিল ওপরে। পরে আরও জোর দিয়ে একই অনুরোধ করলেও অধিকাংশ
দর্শক ফোন হাতে রে...