হবিগঞ্জের বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফির বাইরে কোচিং ফি বাবদ অতিরিক্ত ২ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোচিংয়ের টাকা ছাড়া ফরম পূরণের নির্ধারিত ফি গ্রহণ না করার অভিযোগ করেছেন একাধিক অভিভাবক। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগকারী এক অভিভাবক জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত ২ হাজার ৪০৫ টাকা জমা দিতে গতকাল বিদ্যালয়ে গেলে সংশ্লিষ্ট শিক্ষক কোচিং ফি ছাড়া টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।...