ভবিষ্যতে সবচেয়ে দামি জিনিস সম্ভবত বাড়ি, সোনা কিংবা তেল হবে না। হতে পারে এমন একটি ঘর, যেখানে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেই, কোনো নোটিফিকেশন নেই, কোনো অ্যালগরিদম নেই। আছে শুধু একজন ব্যক্তি, যিনি একান্তে বসে নিজের মাথার ভেতরের চিন্তা শুনছেন। নিজের অস্তিত্ব নিয়ে দর্শন করছেন। ২০৪৯ সালে দুনিয়ায় মানবজাতি দার্শনিক হয়ে উঠবে, তবে তার সঙ্গে বিশ্ব জুড়ে আসবে আরও অনেক পরিবর্তন। রাজনৈতিক, অর্থনৈতিক, দার্শনিক ও ব্যবসায়িক বিষয়ে ২০৪৯ সালের ভবিষ্যদ্বাণী করেছেন যুক্তরাষ্ট্রের কেভিন কেলি। তিনি বিখ্যাত ওয়াইয়ার্ড...