ব্রাজিল ও নেইমারকে নিয়ে
মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন জাপানি
ফরোয়ার্ড কেন্তো শিওগাই। আজ সোমবার হিউস্টনে বিশ্বকাপের নকআউটে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে
মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। কিন্তু এই মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরে তৈরি হয়েছে
এক কুৎসিত পরিস্থিতি।
ঘটনার সূত্রপাত জাপানি
দলের এক অনুশীলন সেশনের পর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ২১ বছর বয়সী স্ট্রাইকার
শিওগাই ব্রাজিল ও নেইমারের বর্তমান ফর্ম নিয়ে বলেন, ‘সেটা তো অতীতের নেইমার ছিল, তাই না? আমা...