আমার মনে
পড়ে, ছোটবেলায় যখন বাড়িতে ঘুমিয়ে থাকতাম, হঠাৎ কোন কোন এক গভীর রাতে ঘুম ভেঙে গেলে
কানে ভেসে আসতো দূর কোন এক মণ্ডপের থেকে রাসলীলার গান ভেসে আসছে, কোন এক শিল্পী
যেন মিহি সুরে রাধা-কৃষ্ণের বিরহের গান গাইছে, সেই সুরে মন যেন বিষাদে ভরে ওঠতো।
মাকে জিজ্ঞেস করতাম কে অমন করে দরদ দিয়ে গাইছে? মা উত্তর দিতেন, ‘কৃষ্ণকুমারী’,
তখন থেকেই যেন নামটা মনের মধ্যে গেঁথে গিয়েছিলো, কৃষ্ণকুমারী! নামের মধ্যেই যেন এক
গভীর ভাব লুকিয়ে আছে, যেন পরমাত্মা কৃষ্ণের সাথে এই নারীর অপূর্ব এক বন্ধন এই
নামের মাধ্যমেই, নামের কা...