জাপানের
ইয়ামাগুচিতে প্রথম দর্শনে মনে হয়েছিল, বাংলাদেশেই
আছি। নীল আকাশের নিচে
সে এক অসম্ভব সৌন্দর্য।
যে বাসায় থাকতাম, বাড়িওয়ালা কৃষিকাজ করতেন। তার বাসার পেছনের
ক্ষেতে আমার জন্য দুইটা
বেড বরাদ্দ ছিল। ভিন দেশে
সবজি চাষের সঙ্গে চলত জাপানকে জানার
চেষ্টা, কৃষিই তার প্রধান লক্ষ্য।
তিনি
ছিলেন জাপান অ্যাগ্রিকালচার সংক্ষেপে জেএ-এর একজন
সদস্য এবং সফল কৃষক।
তার সঙ্গে মাঠে কাজ করতে
গিয়ে বুঝতে পেরেছিলাম, জেএ শুধু একটি
অফিস বা সংগঠন নয়;
এটি কৃষকের দৈনন্দিন জীবনের অংশ। তিনি জানতেন,
কোথা থেকে...