নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের কৃষক তারা মিয়া। সম্প্রতি নলকূপে পড়ে এক শিশুর মৃত্যুর খবর সবার মতো নাড়া দিয়েছিল তাকেও। তবে অন্যদের মতো বসে থাকেননি তিনি। নলকূপ বসানোর জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশুদের কীভাবে উদ্ধার করা যায়, সেটি উদ্ভাবনে শুরু করেন কাজ। কয়েক...