বিশ্ববাজারে কৃত্রিম তন্তুভিত্তিক বা নন-কটন পোশাকের চাহিদা বাড়ছে। স্পোর্টসওয়্যার, অ্যাকটিভওয়্যার ও কারিগরি ব্যবহারের পোশাকে এ ধরনের তন্তুর ব্যবহার বেশি। তবে বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ফলে গত এক দশকে দেশের মোট তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের অংশ বাড়লেও উচ্চমূল্যের এই বাজারে বাংলাদেশের সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশের মোট তৈরি পোশাক রপ্তানিতে ম্যানমেইড ফাইবার বা কৃত্রিম তন্ত...