ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শেষ করতে কূটনীতির পথ খোলা রাখার কথা জানিয়েছে তেহরান। এ ঘোষণার পর বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। এর আগের দিন তেলের দাম ৪ শতাংশ বেড়েছিল।দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫৬ ডলার।যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো মতপার্থক্...