স্থূলতা বা অতিরিক্ত ওজন থেকে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ে বলে মন্তব্য করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এস আর খান। তিনি বলেন, স্থূলতা থেকে শরীরে বিভিন্ন বিপাকীয় সমস্যা তৈরি হয়। পরবর্তী সময়ে এসব সমস্যা হৃদরোগ ও কিডনি রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।আজ শনিবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।ডা. এস আর খান বলেন, ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতা প্রতিরোধে জীবনযাত্রার পর...