সাতক্ষীরার তালা উপজেলায় দিন দিন বাড়ছে কুলের চাষ। তবে চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে বাগানে ফলন কম হওয়ায় হতাশ চাষিরা। অনেক গাছ থেকে ঝরে পড়ছে কুল। এর মধ্যে বাজারে ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন তারা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর তালা উপজেলায় ১৬০ হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে। এর বাইরে বেসরকারি উদ্যোগে আরও ২০ থেকে ৩০ হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। এলাকার মাটি ও আবহাওয়া কুল চাষের উপযোগী হওয়ায় এবং তুলনামূলক কম খরচে লাভের সম্ভাবনা থাকায় কৃষকদের মধ্যে এ চাষের আগ্র...