কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। চলতি বছর মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।জিপিএ ৫ প্রাপ্তি ও সার্বিক ফলাফলে এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এ বছর ১৫ টি কলেজে পাশের হার শূন্য, শতভাগ পাশ করেছে মাত্র চারটি কলেজে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর...