কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা ঘটনায় আলোচনায় আসা কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজু চৌধুরীকে নিয়ে এক দিনের মধ্যে একাধিক ঘটনা ঘটেছে কক্সবাজারে।গতকাল রবিবার রাতে শহরের কলাতলী এলাকা থেকে আটকের পর আজ সোমবার দুপুরে তাকে নিজেদের হেফাজতে নেয় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার কক্সবাজার সদর মডেল থানায় ফিরিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, রাজুকে আদালতে সোপর্দ করেছে সদ...