একসময় নানা দিক থেকে পিছিয়ে থাকা মেঘনা এখন বদলাচ্ছে। নদী, চর আর সবুজ প্রকৃতির এই জনপদে ধীরে ধীরে বাড়ছে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এরই মধ্যে ঢাকার অদূরে উপজেলার লুটেরচর এলাকায় মেঘনা গ্রুপের কুমিল্লা ইকোনমিক জোন ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। কারখানাগুলো চালু হলে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, বাড়বে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড। বিভিন্ন এলাকা থেকে শ্রমিক-কর্মচারীরা কাজের জন্য আসবেন, তাদের অনেকে পরিবার নিয়ে মেঘনায় বসবাসও করবেন। শিল্পায়নের এই অগ্রযাত্রায় মেঘনার অর্থনীতিতে নতুন গতি আ...