নব্বইয়ের দশকে একের পর এক জনপ্রিয় রোমান্টিক গান গেয়ে গানের জগতে রাজত্ব করেছেন কুমার শানু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারে সব গান যে তার মনের মতো ছিল, তা কিন্তু নয়। এবার ইন্ডাস্ট্রির পেছনের এক তেতো সত্য সবার সামনে প্রকাশ করলেন মেলোডি কিং কুমার শানু।ক্যারিয়ারে সবসময় শালীনতা বজায় রেখে গান গাওয়ার চেষ্টা করলেও, ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের চাপের মুখে পড়ে তাকেও নাকি দু-একটি দ্ব্যর্থবোধক বা ‘অশ্লীল’ গানে কণ্ঠ দিতে হয়েছিল! সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘...