পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর নতুন পর্বে উঠে এসেছে নায়ক আবু বকরের বাবা-মায়ের পুরোনো প্রেমের গল্প। শুক্রবার (২০ নভেম্বর) প্রচারিত ৩২তম পর্বে খুশবাখত নিজের অতীতের গল্প শোনান নায়িকা জারিয়াবকে। সেই গল্পেই দেখা যায়, প্রেমের বিষয়ে ছেলে আবু বকরকেও যেন ছাড়িয়ে গেছেন তার বাবা আমান।পর্বটিতে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে খুশবাখতের তরুণ বয়সের গল্প দেখানো হয়। তখন তার ডাক নাম ছিল বেলা। বেলা চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। বাবা কুদরতুল্লাহর আদরে বড় হওয়া বেলার জীবনে একসময় আসেন আবু বকরের ব...