সমুদ্রবেষ্টিত দ্বীপ। চারপাশে পানি, যোগাযোগের সীমাবদ্ধতা আর চিকিৎসার জন্য বিকল্প ব্যবস্থার অভাব। প্রায় দুই লাখ মানুষের এ জনপদে অসুস্থ হলে চিকিৎসার প্রধান ভরসা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ সেই হাসপাতালেই এখন চিকিৎসা নিতে এসে বাড়ছে রোগীদের দুর্ভোগ। ২০টি শয্যা পূর্ণ হলেই কারও ঠাঁই হচ্ছে বারান্দায়, কারও মেঝেতে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের থাকতে হচ্ছে একই ওয়ার্ডে গাদাগাদি করে। এমনকি হাম, ডেঙ্গু ও ডায়রিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্তদেরও রাখা হচ্ছে অন্য রোগীদের সঙ্গে। ফলে সুস্থ হতে হাসপাতা...