মাসখানেক আগে প্রস্তাব ফেরত দেওয়া হলেও শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের অনুমোদন পেয়েছে চীন। একই ব্যয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দেওয়া প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে ব্যয় কমানোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবিত ব্যয় অপরিবর্তিত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিটুজি ভিত্তিতে কুতুবজোমে এলএন...