জীবিকার প্রয়োজনে মানুষ কত বিচিত্র পেশাই না বেছে নেয়। কেউ কৃষিকাজ করেন, কেউ দিনমজুরি, আবার কেউ জীবিকার সন্ধানে ছুটে বেড়ান জলাশয় থেকে জলাশয়ে। তাদেরই একজন মঙ্গল রায় (৪২)। প্রায় দুই দশক ধরে কুচিয়া শিকার করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। বিল, ডোবা আর জলাশয়ের কাদাপানিতে কুচিয়া খুঁজে বেড়ানোই তার প্রতিদিনের কাজ। এই পেশা থেকে পাওয়া আয় দিয়েই চলে পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ।নীলফামারীর কিশোরগঞ্জের চেয়ারম্যানপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন মঙ্গল রায়। দীর্ঘদিনের অভিজ্ঞতায় কুচিয়া শিকারের নানা কৌশল তা...