‘মিরপুরে খেলে ব্যাটার হিসেবে অনেকেরই ক্যারিয়ার
ডাউন হয়ে গেছে’, বছরখানেক আগেই একটা সংবাদ সম্মেলনে কথাটা বলেছিলেন লিটন কুমার দাস। এরপর পদ্মা মেঘনায় অনেক জল গড়িয়েছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবে বদল এসেছে ক্রিকেট প্রশাসনেও।
বিদায় নিয়েছেন মিরপুর শেরেবাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘কুখ্যাত’ কিউরেটর গামিনি ডি সিলভা। তবে খুব বেশি দিন এই শ্রীলঙ্কানকে এড়িয়ে থাকতে পারলেন না লিটন। তার নেতৃত্বে এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে জাপানের আইচি প্রদেশে যাবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এবারের এশিয়ান গেমস...