ভোরের আলো তখনো পুরোপুরি
ফোটেনি। রামগঞ্জ উপজেলার জলাভূমির ওপর হালকা কুয়াশা। হাঁটুপানিতে নেমে কাঁধে বাঁশের
তৈরি ফাঁদ আর হাতে একমুঠো কেঁচো নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান নিতাই সরকার। কেঁচোই তার
মূলধন আর সেই কেঁচোর টোপে ধরা পড়ে কুঁচিয়া। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘মেটোসাপ’। সেই
কুঁচিয়া বিক্রির টাকাতেই চলে তার আট সদস্যের সংসার।
সিলেটের হবিগঞ্জের বাসিন্দা
নিতাই সরকার জীবিকার সন্ধানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালুয়া চৌমুহনী এলাকায় আসেন
প্রায় ৯ বছর আগে। জন্মভিটায়ও একই কাজ করতেন, কিন্তু সেখানে আয়...