কাতারে বসবাসরত ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র হজযাত্রা আরও সহজ করতে সাশ্রয়ী ও বিলাসবহুল, উভয় ধরনের প্যাকেজ ঘোষণা করেছে দেশটির হজ এজেন্সিগুলো।হজ অপারেটরদের দেওয়া তথ্যমতে, সুযোগ-সুবিধার ধরন অনুযায়ী এসব প্যাকেজের খরচ পড়বে ২২ হাজার থেকে ১ লাখ কাতারি রিয়াল পর্যন্ত। এ ছাড়া এককালীন অর্থ পরিশোধের চাপ কমাতে হজযাত্রীদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও চালু করা হয়েছে।কাতারের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিসহ সব প্রবাসী হজযাত্রীও এসব সুবিধা পাবেন।২০২৭ সালের (১৪৪৮ হিজরি) হজযাত্রীদের নিবন্ধনপ্রক্রিয়া ইতিমধ্যে...