কিশোর বয়স জীবনের এমন এক সন্ধিক্ষণ, যখন মানুষ
শৈশব পেরিয়ে নিজের পরিচয়,
স্বাধীনতা ও সামাজিক অবস্থান খুঁজতে শুরু করে। এই বয়সে পাওয়া শিক্ষা, সঙ্গ ও
পরিবেশ তার ভবিষ্যৎ চরিত্র নির্মাণে গভীর প্রভাব ফেলে। অথচ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিশোরদের দলবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও
আধিপত্য বিস্তারের মতো অপরাধে জড়িয়ে পড়ার খবর উদ্বেগ তৈরি করছে। কখনো সামান্য
কথাকাটাকাটি, সামাজিক
যোগাযোগমাধ্যমের মন্তব্য কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও সংঘর্ষের
ঘটনা ঘটছে। প্রশ্ন হলো,
যে বয়সে চরিত্...