পর্তুগালে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি কিশোরী তাহরিম। গত ১০ জুলাই বিকাল আনুমানিক ৪টার দিকে বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেসে তাদের বাসার পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল তাহরিম। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।নিখোঁজ তাহরিমের বাবা জানান, পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ডকে নিখোঁজের পর জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও লিখিত দেওয়া হয়েছে। কিন্তু ৫ দিন পার হলেও এখনো তার খোঁজ মেলেনি।নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ ক...