বিশ্বজুড়ে কে ফুডের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার ‘কিমচি’র চাহিদাও তুঙ্গে। তবে অদ্ভুত বিষয় হলো, আন্তর্জাতিক অঙ্গনে কিমচির কদর বাড়লেও নিজ দেশ দক্ষিণ কোরিয়াতেই দিন দিন কিমচি খাওয়ার প্রবণতা কমছে।সম্প্রতি চুং-আং ইউনিভার্সিটি, জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইনস্টিটিউট অব কিমচির যৌথ এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।‘দ্য কোরিয়া টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত ‘কোরিয়া ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে’র তথ্য বিশ্লেষণ ক...