একটা
ভীতু পাখির ছানা একদিন সাহস
করে ডানা মেলে দিল।
কী খুঁজতে? কী পেল? কী
দেখল? সেই গল্প লিখেছেন
সামছুল আলম
শিমুল
বিশাল
গাছের ডালে ছোট্ট একটি
বাসা। সেই বাসায় জন্ম
নিয়েছিল ছোট্ট একটি নীল পাখি।
তার ভাইবোনের গায়ে ছিল নানা রঙ—
কারও হলুদ, কারও সবুজ, কারও
আবার লালচে। সবাই ছিল তুলতুলে
আর মিষ্টি।
দিন
যায়। একে একে সবার
ডানা শক্ত হলো। ফুড়ুৎ
ফুড়ুৎ করে সবাই আকাশে
উড়তে শিখে গেল। শুধু
ছোট্ট নীল পাখিটা রয়ে
গেল বাসায়।
সে ডানা ঝাপটাত, কিন্তু
বাসার কিনারায় এলেই বুকটা ধুকপুক
করে উঠ...