বিকাল
গড়াতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(পাবিপ্রবি) আকাশ জুড়ে দেখা
মেলে চড়ুইসহ বিভিন্ন প্রজাতির পাখির। দল বেঁধে উড়ে
বেড়ানো এই পাখিদের ডানার
ঝাপটা ও কিচিরমিচিরে প্রাণ
ফিরে পায় ক্যাম্পাস। তাতে
ইট-কংক্রিটের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘটে প্রকৃতি ও
মানুষের এক অনন্য মেলবন্ধন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবন,
কনভেনশন সেন্টার, ছাত্রী হল, কেন্দ্রীয় গ্রন্থাগার,
মাতৃভাষা ও গণতন্ত্র হলের
ছাদ-কার্নিশ এবং বিভিন্ন গাছের
ডালে পাখির আনাগোনা চোখে পড়ে। বিশেষ
করে কেন্দ্রীয় মসজ...