জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব ইকোনমিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছেন নিপুণ নওরীন। সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে পরামর্শ দিয়েছেন তিনিযখন
প্রথম কিউশু বিশ্ববিদ্যালয়ে পড়তে জাপানে আসি,
তখন স্বাভাবিকভাবেই সবকিছু নিয়ে প্রচণ্ড আগ্রহ
ছিল, আবার ভেতরে ভেতরে
একটু ভয়ও কাজ করছিল।
কারণ আমার জন্য প্রায়
সবকিছুই নতুন ছিল। নতুন
পরিবেশ, নতুন মানুষ, নতুন
খাবার, এমনকি মানুষের সঙ্গে যোগাযোগের ভাষাটাও নতুন। বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম যে
বিষয়টা আমাকে বেশ অবাক করেছিল,
সেটি এখানকার পড়াশোনার ধরন। বাংলা...